কেন আমরা পাপি?

আজকাল আমাদের সকল কাজকর্মের মধ্যেই পাপ কাজে নিয়োজিত থাকি তাই এর মধ্যে যেভাবে ভালো থাকা যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।


কবিতা : ০২

 পাপ

সুখের পাপে দুখী আমি, সর্বপরি কান্ডারী তুমি; 

প্রকাশ্য বা যুক্ত তোমা বিনে হবেনা আজ এই রুহ  মুক্ত

অন্যের পাপের কদরে ব্যস্ত আমি নিজ পাপে অভ্যস্ত। 

যদি থাকিতাম নিজের পাপের তরে সংশোধিত;

তবে হতাম না আর অন্যের পাপের জন্য ন্যাস্ত। 

জানি কেউ নেই মোর তুমি ছাড়া হে মহারাজা।

জানিনা কি হবে হায়! হয় যেন কি সাজা?


সুখের পাপে দুখী আমি, সর্বপরি কান্ডারী তুমি;

প্রকাশ্য বা যুক্ত তোমা বিনে হবেনা আজ এই রুহ  মুক্ত;

তব দয়া বিনে আর নেই তো আমার। বেলা গেলে থাকবে কি আর?

না করিলাম নিজের কিছু, হলো না আর দেখা;

মহমায়ায় রইলাম পরে থাকতে হবে একা;

কেউ নেই আমার ঘোর অন্ধকার, সবই যেনো মায়া;

তুমি চলে গেলে থাকবে না তো নিজের প্রিয় ছায়া।

কোন দিন যেনো চলে যাই দিও বন্ধু দেখা;

থাকলে তুমি এই যে আমি হবো নাকো একা।

শেষ কথাটি হয় যেনো মোর মুহাম্মাদের নাম;

তুমি বিনে নেইকো আমার নেইকো অন্য দাম।

সুখের পাপে দুখী আমি, সর্বপরি কান্ডারী তুমি;

প্রকাশ্য বা যুক্ত তোমা বিনে হবেনা আজ এই রুহ  মুক্ত!

তুমি যদি দয়া করে মিনতি আমার রাখো; শেষ বিদায়ে যেনো তুমি আমায় পাশে রেখো।

ক্ষমা কর প্রভু তুমি ক্ষমা কর মোরে ;

তুমি ছাড়া ক্ষমা আমি চাইবো কার বা তরে?

ওপারের ওই পাড়ঘাটে আজ নেইতো কেউ আর আমার;

লোহা বিনে কাস্তে হয় কি? হয় কিভাবে কামার?

দয়া কর মোর  মুহাম্মাদ, কে বা আমি কার?

তুমি বিনে নেইকো আমার নেইতো গতি;

কেউ নেই আমার হইয়ো মোর পরকালের সাথী! 

সুখের পাপে দুখী আমি, সর্বপরি কান্ডারী তুমি; 

প্রকাশ্য বা যুক্ত তোমা বিনে হবেনা আজ এই রুহ  মুক্ত!

Comments

Popular posts from this blog

Tandob Movie Download 2025

তুমি কি আমার কবিতা হবে

“নির্বাচনের নামে”