শোষণ কবিতা

 

শোষণ


শোষণ করো না গো ভাই! শোনো শোষণ করো না।।

এই দুনিয়ায় ক্ষমতা চিরদিনের না।

যখন তুমি চলে যাবে কাজগুলো ভাই রবে পরে।

সাজবে জামাই মাটির ঘরে, বলতেও পারবে না।

শোষণ করো না গো ভাই! শোনো শোষণ করো না।।

ফেরাউন, নম্রুদ ছিলো যারা গজবেতে গেছে মারা।

এখন আর নেই গো ওরা, যানে ওই গ্রহ তারা।

ওই কুলেতে পরবে ধরা পাড় তো পাবে না।

শোষণ করো না গো ভাই! শোনো শোষণ করো না।।

শোষিত আজ হচ্ছে জাতি, অন্ধকারে জ্বালবো বাতি।

কার বা গোলাম কার বা সাথী? গুলি করছো দিবারাতি!! 

ভাই হয়ে ভাই গুলো করো!!  কার বুকেতে অস্ত্র ধরো??

জানি তো ভাই কোন খেয়ালে বলতে পারছো না!!

শোষণ করো না গো ভাই! শোনো শোষণ করো না।।

রক্ত দিয়ে দেশ পেয়েছি,  স্বাধীনতার স্বাধ আছে কি?

সত্য কিছু বলতে গেলে রক্ত দিয়ে মূল্য চলে!

শহীদের ওই আত্মা বলে, অনিয়মের ছায়াতলে রইবে কি আর বেশ?

সবটা দিয়ে গরতে হবে সোনার বাংলাদেশ।


Comments

Popular posts from this blog

Tandob Movie Download 2025

তুমি কি আমার কবিতা হবে

“নির্বাচনের নামে”