গনতন্ত্র কবিতা


                                                         

     

কবিতার নাম "গনতন্ত্র" এই কবিতাটি ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থান এর সময় লেখা হয়েছে তবে বই আকারে প্রকাশ করা হয় নাই।

 আমি মো: পাবেল মিয়া।  আমি টাংগাইল জেলার দক্ষিণের নাগরপুর থানার অন্তর্গত ধুবড়িয়া  গ্রামে বসবাস করি। 

আমি ১০ অক্টোবর ১৯৯৮ সালে এই গ্রামে অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করি। একটা উপন্য়াস লেখার চেষ্টা করে চলেছি।


কবিতা : ০১


 গনতন্ত্র

 মো: পাবেল মিয়া

হায়! এই কি গনতন্ত্র হায়রেএই কি গনতন্ত্র? 
ন্যায়নীতিহীন স্বৈরাচারী খুন খারাপের যন্ত্র;
বাক্যগুলি মিষ্টিবুলি এই কি তোদের তন্ত্র?
লোক মেরে ভাই মিষ্টি বিলায় দিচ্ছো বেচেঁ দেশ:
হায়নারা সব এক হয়েছে ছাত্র মেরে শেষ।
অর্থনীতি ধ্বংস হলো পাচ্ছি কি আর শান্তি বলো?
 বাজারেতে গেলেই বলো এইতো সোনার দেশ!
দেশটা কি আর বাকি আছে বিক্রি হওয়ার শেষ?
                                   হায়! এই কি গনতন্ত্র হায়! এই কি গনতন্ত্র?                                        
ন্যায়নীতিহীন স্বৈরাচারী খুন খারাপের যন্ত্র;
বিশ্বমোড়ল বিবৃতিতে নেইতো তারা সত্যপথে; 
দূর থেকে তাই শান্তনা চায়, মরলে মানুষ কি আসে যায়!
হলদে বাকের চাটতে থাকে চাইলে পাবো বেশ;
 প্রমোশনের দরজাটা আজ খুলতে পারে বেশ!
সত্য প্রচার করবেনা আজ, করবে না আর লাইভ;
প্রমোশন আজ আটকে যাবে এই কথাটি রাইট। 
মরছে মরুক পুড়ছে পুড়ুক ওই যে গনতন্ত্র! 
হায়! এই কি গনতন্ত্র হায়এই কি গনতন্ত্র? 
ন্যায়নীতিহীন স্বৈরাচারী খুন খারাপের যন্ত্র
দূর থেকে ভাই এই বলে যাই, স্বাধীন হবে দেশ।
মন থেকে বলবো সেদিন সোনার বাংলাদেশ।


Comments

Popular posts from this blog

Tandob Movie Download 2025

তুমি কি আমার কবিতা হবে

“নির্বাচনের নামে”